বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
কর্পোরেট

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি স¤প্রতি বরিশাল শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৬ তম শাখাটি বরিশাল শহরের কেন্দ্রস্থলে শহীদ নজরুল ইসলাম সড়ক (পুলিশ লাইন রোড) এর ফাইজ শতায়ু ভবনে অবস্থিত। ডিবিএইচের এই শাখার মাধ্যমে বরিশাল শহর ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের গ্রাহকদের গৃহঋণ ও ফিক্সড ডিপোজিট সেবা প্রদান করা হবে।

ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বরিশালের প্রধান ডেভেলপারদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডিবিএইচ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, তার শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ১৯ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ’ট্রিপল এ’ অর্জন করেছে। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহ সম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কীমেই অর্থায়ন করে থাকে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বরিশাল শাখার উদ্বোধনের মাধ্যমে ডিবিএইচ এখন বাংলাদেশের সকল বিভাগীয় শহরে ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তার সেবার পরিধি বৃদ্ধি করেছে এবং পাশাপাশি সাশ্রয়ী ও সবুজ আবাসন লোন কার্যক্রম প্রসারিত করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ