বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
কর্পোরেট

ঢাকার ধামরাইতে মিনিস্টারের নতুন শো-রুমের শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ঢাকার ধামরাই-তে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে ৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কোম্পানির হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন – কে এম জি কিবরিয়া বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার গ্রুপ এবং এসব পণ্য আমরা সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে আমাদের সকল কর্মীরা নিরলস কাজ করে চলছে। তারই ধারাবাহিকতায় দেশী পণ্যের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে ঢাকার ধামরাই এর মানুষের কাছে নিয়ে এসেছি আমাদের পণ্য৷ আশা করছি, আমরা ধামরাই এর সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। আমরা অচিরেই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করবো বলেও আশা প্রকাশ করছি।”

সর্বশেষ সকল অফারের তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ হটলাইনঃ 09606 700 700।

সর্বশেষ পাওয়া সংবাদ