বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়
advertisement
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৩তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৩তম সভা সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, ড. মুফতী ইউসুফ সুলতান ও মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন এবং ব্যাংকের শরীয়াহ্ সেক্রেটারিয়েট-এর প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ