বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়
advertisement
কর্পোরেট

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ৫ম ফাউন্ডেশন ডে উদযাপন

কর্পোরেট ডেস্ক : “Heartbeat of Humanity” by International Inner Wheel President Mamta Gupta I “Reach & Inspire” by Inner Wheel District Chairman Shahana Alam Nirjhar (District-328) এই দুটি মোটো সামনে রেখে ‘৫ম ফাউন্ডেশন ডে’ উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল।

সম্প্রতি রাজধানীর বনানীতে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব বাংলাদেশ-এর এনআর, ডিএনআর এবং ডিস্ট্রিক্ট ইসি মেম্বারগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই দিনে ক্লাবটির জেনারেল মিটিং ২০২৪-২০২৫ আয়োজন করা হয়। এ সময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য।

সর্বশেষ পাওয়া সংবাদ