বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
কর্পোরেট

শীঘ্রই সংকট থেকে বেরিয়ে আসবে সোশ্যাল ইসলামী ব্যাংক: বোর্ড সভা চেয়ারম্যান

কর্পোরেট ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ।

এসময় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, খুব শীঘ্রই সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট নিরসনে এগিয়ে এসেছে। এখন আমরা মন্দ ও খেলাপি বিনিয়োগ আদায়ে জোরালো পদক্ষেপ নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সংকট থেকে বেরিয়ে আসবো।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মোঃ মোরশেদ আলম খন্দকার এবং মোঃ আনোয়ার হোসেন, এফসিএ। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ নাজমুল আহসান, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ