সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
কর্পোরেট সংবাদ

বাজুসের স্থায়ী কার্যালয় উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের স্থায়ী কার্যালয় রাজধানীর মগবাজারে উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানা ১৫, নিউ ইস্কাটন রোড (৭ম তলা), রমনা, ঢাকা-১০০০। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এসময় ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, নতুন কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে দেশের জুয়েলারী শিল্পকে সামনের দিকে অগ্রসর হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাজুস। এ অর্জনের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সাহস জুগিয়েছেন বলে জানান তিনি। বাজুসের ৫৯ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে জুয়েলারি শিল্পকে বিকশিত করতে শিল্প সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গুলজার আহমেদ।

অনুষ্ঠানে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য বাজুসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহার আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাদল চন্দ্র রায় বলেন, এখন সময়-সামনের দিয়ে এগিয়ে যাওয়ার।

স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাজুসের সহ-সভাপতি মো: রিপনুল হাসান, মাসুদুর রহমান, মো: জয়নাল আবেদীন খোকন, সমিত ঘোষ অপু, কোষাধ্যক্ষ উত্তম বনিক এবং সহ-সম্পাদক উত্তম ঘোষ ও ফরিদা হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, আনোয়ার হোসেন সহ বাজুসের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত