বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের “সিএমএসএমই, সাস্টেইনেবল ফাইন্যান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক এর চট্টগ্রাম অঞ্চলের সিএমএসএমই রিলেশনশীপ ম্যানেজারদের জন্য দিনব্যাপী “সিএমএসএমই, সাস্টেইনেবল ফাইন্যান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এসময়, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, ইভিপি ও হেড অব স্ট্রেটেজি এন্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ, হেড অব সিআরএম-সিএমএসএমই মোঃ সোলায়মান-আল-রাজী এবং হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের শাখা পর্যায়ের মোট ৬৩ জন সিএমএসএমই রিলেশনশীপ ম্যানেজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন ব্যাংকিং ব্যবসার বর্তমান প্রেক্ষাপটে সিএমএসএমই খাতসহ সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই সেক্টরের অবদানের কথা উল্লেখ করেন। এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সিএমএসএমই খাত এবং সবুজ অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, এনসিসি ব্যাংক মোবাইল এ্যাপ ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটি গড়ার প্রত্যয়ে কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ