বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
কর্পোরেট

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবীব উল্লাহ্, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক ড. মাওলানা নুরুল আমিন জসিম, ভেড়ামারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রাসেল ইসলাম এবং মদন গোপাল আগরওয়ালা, ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম, সাংবাদিক মোঃ রেজাউল করিম, ফিরোজ মাহমুদ এবং আরিফুজ্জামান লিপ্টন।

ব্যাংকের খুলনা জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ভেড়ামারা শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ