শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ হুমায়ুন কবীর, মোহাম্মদ সাইফুল আলম, ড. শহিদুল ইসলাম জাহীদ এবং শেখ জাহিদুল ইসলাম, এফসিএ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং প্রারম্ভেই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যূত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত এবং আহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। নবগঠিত পর্ষদ ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

পর্ষদ ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করেন এবং বর্তমান সমস্যাবলী সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, আমানতকারী-সহ অন্যান্য সকল স্টেকহোল্ডার এবং বাংলাদেশ ব্যাংক-সহ সকল নিয়ন্ত্রনকারী সংস্থার নির্দেশ ও সহযোগিতা নিয়ে সম্ভাব্য স্বল্পতম সময়ে সমাধানের সংকল্প ব্যক্ত করেন।

পরিশেষে, পর্ষদ সকলের সহযোগিতায় ইউনিয়ন ব্যাংক পিএলসি.-কে শরিয়াহ মোতাবেক পরিচালনার মাধ্যমে একটি আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ