মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
কর্পোরেট সংবাদ

বন্যার্তদের সহায়তায় বাংলালিংকের বিশেষ ক্যাম্পেইন শুরু

কর্পোরেট ডেস্ক: দেশের বন্যাকবলিত পূর্বাঞ্চল থেকে পানি নেমে যেতে শুরু করেছে; ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে, পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যা-পরবর্তী ক্ষতগুলো বের হতে শুরু করেছে। বর্তমানে এই অঞ্চলের মানুষের প্রয়োজন বন্যা পরবর্তী সহযোগিতা।

এই পরিস্থিতি থেকে উত্তরণে, সমাজ ও মানুষের প্রতি অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের দায়িত্বশীল ও উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক সাতদিন ব্যাপী ক্যাম্পেইন চালু করেছে। বন্যাদুর্গত এলাকার মানুষকে খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলালিংক বন্যার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের জন্য এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের সুযোগ নিয়ে এসেছে।

গ্রাহকরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলালিংকের ৪৯৭ টাকা, ৬৪৭ টাকা ও ৭৯৮ টাকার মাসিক প্যাকেজ (মান্থলি প্যাক) কিনলেই প্রতিটি প্যাকেজ থেকে ১০০ টাকা করে অনুদান প্রদান করবে বাংলালিংক। এজন্য গ্রাহকদের অতিরিক্ত কোনো খরচ হবে না।

বাংলালিংক ক্যাম্পেইন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ অথবা নির্মাণ সামগ্রী কিনে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে।

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “প্রয়োজনের সময় গ্রাহক ও কমিউনিটিকে ক্ষমতায়ন করাই বাংলালিংকের লক্ষ্য। সাম্প্রতিক ভয়াবহ এই বন্যা দেশের পূর্বাঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে; এখন তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। এই দুঃসময়ে যাদের সবচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের পাশাপাশি গ্রাহকদের সম্মিলিত এই প্রচেষ্টা বন্যা পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আশাবাদী আমরা।”

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি