বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সোমবার (২ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক-ই-আজম, বীরপ্রতিক এর নিকট শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পাল এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এফএভিপি মোঃ সানাউর রশিদ (সাগর) উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ