বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের “ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪” রবিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানীর নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ার এর রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন সহ সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্য মিসেস নাজনীন হোসেন, মোহাম্মদ শামছুল হক, আলহাজ্ব মোঃ হেলাল মিয়া ও মিসেস আয়েশা হুসনে জাহান। স্বতন্ত্র পরিচালক শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডাঃ শাহিন সুলতানা জলি, এমবিবিএস, ডিডিভি ও মোঃ মোশাররফ হোসেন।

ম্যানেজিং ডাইরেক্টর এ্যান্ড সিইও মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল ডিভিশন ইনচার্জগণ।

সম্মেলনে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ সামগ্রিকভাবে কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও পরিপালন বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ