বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ, গ্রাহকদের আস্থা ফিরছে

কর্পোরেট ডেস্ক : আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে, ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে নবগঠিত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। স

ভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ-এর প্রতিনিধি মোঃ আনিসুল হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান, উদ্যোক্তা পরিচালক মেজর (অব.) ডাঃ মোঃ রেজাউল হক রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোঃ আনোয়ার হোসেন, এফসিএ অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রূপালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার। সভায় হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ-এর প্রতিনিধি হিসেবে মোঃ আনিসুল হককে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পর্ষদে পরিচালক হিসেবে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়।

গত ২৫ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একজন উদ্যোক্তা শেয়ারধারীসহ মোট ৫ জনের নতুন পর্ষদ গঠন করে দেয়া হয়েছিল। নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ হওয়ার খবরে ব্যাংকের প্রতি মানুষের আস্থা পুনরায় ফিরে আসছে ও শাখাসমূহে আমানত বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ