বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
কর্পোরেট

ইউসিবি’র বোর্ড চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত

কর্পোরেট ডেস্ক: মঙ্গলবার (২৭ আগস্ট) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ইউসিবি’র স্বতন্ত্র্য পরিচালক ড. অপরূপ চৌধুরী। এছাড়া, এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বশির আহমেদ।

ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং কর্পোরেট অঙ্গনে সুনামের সাথে কাজ করেছেন।

জনাব বশির আহমেদ এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গুডি এক্সেসরিজ (প্রাইভেট) লিমিটেড, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স, বি অ্যান্ড বি ফুড অ্যান্ড বেভারেজ, বি অ্যান্ড বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ঢাকা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বার্ড ইন্টারন্যাশনাল মেটল এম্পোরিয়াম, পেটাল এন্টারপ্রাইজ প্রভৃতির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ