বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
কর্পোরেট

বন্যার্তদের পাশে এসবিএসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি. বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় হাজারো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ হিসাবে অনুদান দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সোনালী ব্যাংক করপোরেট শাখায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পে-অর্ডার জমা করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকার এসবিএসি ব্যাংকের শাখায় কর্মরতদের সমন্বয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ভুক্তভোগীদের মাঝে ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হয়েছে।

এদিকে, রোববার বন্যাদূর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদানে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আরও অর্থ প্রদান করা হবে বলে এসবিএসি ব্যাংক সূত্র জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ