মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
কর্পোরেট সংবাদ

আইসিএসবি’র আয়কর আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) রোববার (২৪ আগস্ট) গুলশানে অবস্থিত হোটেল বেঙ্গল ক্যানারি পার্ক-এ “আয়কর আইন- ২০২৩ অনুসারে কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ সমন্বয়কারী এম নুরুল আলম এফসিএস সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানান, রিসোর্স পার্সনদের সাথে পরিচয় করিয়ে দেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন।

তিনি বলেন, আইসিএসবি-এর এই উদ্যোগ অবশ্যই অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের জ্ঞানকে প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে সহায়তা করবে। তিনি আরো বলেন, আগামী দিনেও দেশের কোম্পানি সচিব ও কর্পোরেট নির্বাহীদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- অপূর্ব কান্তি দাস, সাবেক সদস্য (কর আপীল ও অব্যাহতি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন, মহাপরিচালক, বিসিএস (কর) একাডেমি; সারওয়ার হোসেন খান, উপ-পরিচালক, ট্যাক্স অ্যান্ড ফিসকাল কমপ্লায়েন্স, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং দীপঙ্কর দত্ত এসিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও), ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

প্রশিক্ষণের সময়, রিসোর্স পার্সনগণ আয়কর আইন- ২০২৩ অনুযায়ী কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং এর বিশেষ আলোচ্য বিষয়সমূহ তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনা করেন।

বিভিন্ন সরকারী সংস্থা, কর্পোরেট হাউস থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এবং মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য। ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএসবি-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। পরিশেষে, আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি