বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
কর্পোরেট

বন্যার্তদের দুইদিনের বেতনের টাকা দেবে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য দুই দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকা প্রদান করবে। বন্যায় ক্ষত্রিগ্রস্ত ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাসহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে এ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। ইতোপূর্বে এ ধরণের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ইসলামী ব্যাংকের কর্মীরা দুর্গতদের পাশে ছিল।

শনিবার (২৪ আগস্ট) ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখা প্রধান এবং উপশাখা ইনচার্জবৃন্দের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান এ কে এম মাহবুব মোরশেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন।

সর্বশেষ পাওয়া সংবাদ