মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
কর্পোরেট সংবাদ

সিরাজগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২১তম শাখার শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সিরাজগঞ্জ সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোঃ ইয়াহিয়া। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা এবং ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, সাইদুর রহমান বাচ্চু, অধ্যক্ষ মওলানা মোহাম্মদ শাহিনুর আলম, আলহাজ্ব নূর হায়দার সরকার এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. এন. এম. মুফীদুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালীন আদর্শকে ধারন করে তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি