বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
advertisement
কর্পোরেট

নারীদের জন্য ডেবিট-ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সুবিধা চালু করেছে এনসিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক নারীদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সুবিধা চালু করেছে। সোমবার (১৯ আগস্ট) এনসিসি ব্যাংক এর প্রধান কার্যালয়ে নারী ব্যাংকিং কার্যক্রমের অধীনে তিনটি কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান, মোঃ মনিরুল আলম এফসিএস ও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ এবং হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে আরো বেশী সম্প্ক্তৃ করতে আমরা ইতোমধ্যেই নারী ব্যাংকিং “এনসিসি পরমা” চালু করেছি। এরই ধারাবাহিকতায় নারী গ্রাহকদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবা চালু করেছি। যার মাধ্যমে গ্রহকরা তাৎক্ষণিক নগদ টাকা উত্তোলন ও জমা, স্বল্পসুদে বিভিন্ন মেয়াদে SmartPay সেবাসমূহ এবং কেনা-কাটায় বিশেষ মূল্য সুবিধাসহ বিভিন্ন লাইফ স্টাইল সুবিধা পাবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ