বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
advertisement
কর্পোরেট

প্রবাসীদের বিশেষ গৃহঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশে বাড়ী/এপার্টমেন্ট নির্মাণে প্রবাসীদের ঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক। এজন্য বিশেষ ‘হোম লোন’ প্রডাক্ট চালু করা হয়েছে। এই প্রডাক্টের আওতায় প্রবাসীরা বিদেশে বসেই ঋণ সুবিধা গ্রহণ এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় এই ঋণের কিস্তি পরিশোধ করা যাবে। প্রবাসীদের দোঁরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে আমেরিকান কোম্পানি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম এবং ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আজাদুল হক।

অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি হারুনুর রশীদ, এসইভিপি কাজী সাফায়েত কবীর ও ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ম্যানেজার আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ