বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ই-ক্যাব নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন “নওরীন”

কর্পোরেট ডেস্ক: ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন “ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)”-এর দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বনিতা করছেন সংগঠনটির সদস্য সম্পর্ক বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান হোসনেআরা নূরী নওরীন। তিনি নওরীনস মিরর এর কর্ণধার। গত ১০ জুলাই ২০২৪ নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। তার ব্যালট নং ১৯।

উল্লেখ্য ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) ই-কমার্স খাতের একমাত্র বাণিজ্য সংগঠন। বিগত ১০ বছর ধরে এই খাতের উন্নয়নে কাজ করছে।

আগামী ২৭ জুলাই ২০২৪ (শনিবার) এই সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে ১১ পরিচালক পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন এবং ১৩৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিগত ২ বছর মেয়াদে নওরীন সদস্য সম্পর্ক বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও হোসনেআরা নূরী নওরীন, বিগত কয়েক বছর ধরে একনিষ্ঠতার সাথে ইক্যাবের সদস্যদের উন্নয়ন, স্বার্থ, যোগাযোগ এবং সমন্বয় নিয়ে কাজ করেছেন। কর্পোরেট বিষয়ক কমিটিতেও নিজের অবদান রেখেছেন।

ই-ক্যাবে সদস্যদের অনুরোধ, প্রত্যাশা আর বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠানকে বানিজ্যিকীকরনে তিনি এবার কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন এই প্রার্থী। তিনি বিশেষ করে নারী উদ্যোক্তাদের সফলতা প্রথ আরো প্রসারিত করতে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষন এবং পণ্য প্রদর্শনীর জন্য অনলাইন বা অফলাইন মেলার আয়োজন করবেন বলে জানিয়েছেন, মেম্বারদের গ্রুমিং এবং কমিউনিকেশন স্কিল সহ সকল উদ্যোক্তাদের জন্য ডিজিটাল ব্লুপ্রিন্ট, ব্যবসার অবস্থান, ধাপে ধাপে সমন্বয়করণ, মেম্বার ওয়েলফেয়ার ফান্ডিং থেকে মরন্তোর কল্যাণ তহবিল গঠন এবং দ্রুত অর্থায়ন ব্যবস্থা, সাথে বিভিন্ন ব্যাংক বিমা কোম্পানির সাথে সংযোগ স্থাপনের কাজের ক্ষেত্র সুনিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের দোয়া এবং ভোট আশা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ