বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের সাথে নগদ রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে নগদ-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংকের সাথে যুক্ত হয়ে বিশ্বের ২০০ টিরও বেশি দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স দ্রুতসময়ে ও সহজে সংগ্রহ করতে পারবে এবং সর্বনিু ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করতে পারবে।

সোমবার (১৫ জুলাই) ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও নগদ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুকের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং নগদ-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন ও কাজী মোঃ রেজাউল করিম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ ওমর হায়াত চৌধুরী, ওভারসীজ ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ এবং নগদ-এর চিফ স্ট্য্রাটেজি অফিসার মোঃ মুঈজ তাসনিম তাকি ও হেড অফ রেমিট্যান্স মোহাম্মদ জিয়াউল হকসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ