বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংকের “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৪” ডিজিটাল প্ল্যাটফমের্র মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরী, বিভাগীয় প্রধানগণ এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া ব্যাংকের সকল শাখার প্রধানগণ, উপশাখার প্রধান/ইনচার্জবৃন্দ, ম্যানেজার অপারেশনগণ এবং ০২টি অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

উক্ত সম্মেলনে, ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। এতে ২০২৪ সালের প্রথম অর্ধবার্ষিকীতে ব্যাংকের পরিচালনা মুনাফা, ডিপোজিটের লক্ষ্যমাত্রা অর্জন করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং আগামীতে এটি অব্যাহত রাখার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া নিয়ন্ত্রক সংস্থার সকল বিধি-বিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ও ব্যক্তিদের সহজশর্তে এসএমই, রিটেইল ঋণ বিতরণ, কনভেনশনাল ও ইসলামিক ব্যাংকিং গ্রাহকদের সময়পোযোগী সেবা নিশ্চিতকরণ এবং কর্পোরেট সেক্টরে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় ।

সর্বশেষ পাওয়া সংবাদ