বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা, মহাখালী এখন নতুন ঠিকানায়

কর্পোরেট ডেস্ক: বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে বৃহস্পতিবার (১১ জুলাই) দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির মহাখালী ইসলামী ব্যাংকিং শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। (এমএস সেন্টার, নিচ ও ২য় তলা, ০৮, মহাখালী বা/এ, ঢাকা ১২১২)।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক এবং উত্তরা শাখার প্রধান মো. ফায়েজুর রহমান তালুকদার; উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; উপব্যবস্থাপনা পরিচালক এবং মহাখালি শাখার প্রধান এস এম ওয়ালি উল মোর্শেদ; মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান; ম্যাঙ্গো টেলি সার্ভিসেস লিমিটেড চেয়ারম্যান এ মান্নান খান; মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং ইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথিবর্গ।

সর্বশেষ পাওয়া সংবাদ