বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪’ বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেন, কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, জোনাল হেড এবং শীর্ষ নির্বাহীবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্যাংকের ২০৯টি শাখার ব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু ব্যাংকের কর্পোরেট শাখাগুলোর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে অবগত হন। তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, শরীয়াহ্ পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। আমানত বৃদ্ধি ও মানসম্পন্ন বিনিয়োগ এবং শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার পাশাপাশি শাখাসমূহকে গ্রাহক সেবায় আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ