বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক হলেন এড. কাজী ফয়সল

কর্পোরেট ডেস্ক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিরপেক্ষ পরিচালক হলেন এডভোকেট কাজী ওয়ালীউদ্দিন ফয়সল।

শনিবার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৭১তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট কাজী ফয়সলকে নিরপেক্ষ পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

কাজী ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা প্রবীণ কর আইনজীবী কাজি গোলাম মাইন উদ্-দীনের কণিষ্ঠ পুত্র। বর্তমানে ফয়সল বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি।

ইতিপূর্বে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের (নানক-আজম কমিটিতে) সদস্য, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সেন্ট্রাল ল’ কলেজের সাধারণ সম্পাদক ছিলেন।

রোটারিয়ান কাজী ফয়সল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাংলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচয়িতা।

সর্বশেষ পাওয়া সংবাদ