মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
কর্পোরেট সংবাদ

বাংলাদেশে আসছেন ভিসা’র ভারত ও দ. এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ

কর্পোরেট ডেস্ক : ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের (আইএনএসএ) গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ বাংলাদেশে আসছেন। আগামী ৭ ও ৮ জুলাই বাংলাদেশে সফরকালে তিনি স্মার্ট, ক্যাশলেস অর্থনীতির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় ভিসা’র সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন, এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি লক্ষ্যমাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিসা’র নিরলস প্রচেষ্টা তুলে ধরবেন।

বিশ্বব্যাপী ক্যাশলেস ইকোনমি প্রতিষ্ঠার চলমান ধারায় বাংলাদেশের বাজারকে গুরুত্বের সাথে বিবেচনা করে বিশ্বে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনায় শীর্ষ প্রতিষ্ঠান ভিসা। সন্দীপের এই সফর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কাঠামোকে আরো শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভিসা’র অবস্থান প্রতিষ্ঠিত করবে।

দু’দিনের সফরে সন্দীপ দেশের শীর্ষ নীতিনির্ধারনী কর্মকর্তা, সরকারী অংশীজন এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে সাক্ষাৎ করবেন, এবং দেশের ডিজিটাল পেমেন্ট খাতকে আরো সমৃদ্ধ করে তোলা ও উদ্ভাবনী ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়াকে আরো গতিশীল করা জন্য সম্ভাব্য পদক্ষেপ আলোচনা করবেন।

সৌজন্য সাক্ষাৎকালে সন্দীপের আলোচনায় ভিসা’র বিভিন্ন কৌশলগত পরিকল্পনা এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে দেশের গ্রাহক ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যময় পেমেন্ট সমাধান নিশ্চিতের বিষয়টি উঠে আসবে। এছাড়াও ভিসা কীভাবে দেশের আর্থিক খাতে সকলের অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিকে প্রাধান্য দিচ্ছে – তা তিনি বিস্তারিত তুলে ধরবেন।

একটি নির্ভরযোগ্য পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি বিস্তৃতির ক্ষেত্রে সন্দীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অতীতে বাংলাদেশে তার সফরের ধারবাহিকতায় সফল কৌশলগত সমন্বয় নিশ্চিত হয়েছে, এবং বাজারে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাধানের বিকাশে ভিসার অগ্রণী ভূমিকাকে আরো শক্তিশালী করে তোলার নতুন পথ তৈরি হয়েছে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত