বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংক অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে শনিবার (৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর- এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক বি এইচ হারুন এবং আব্দুস সালাম মুর্শেদী, এমপি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল, ২০২৪ সালের প্রথম অর্ধ বছরের সাফল্যে এবং বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং AAA (ট্রিপল এ) অর্জনের জন্যে ব্যাংকের ম্যানেজমেন্ট, শাখা প্রধান এবং আঞ্চলিক প্রধানগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আরও বলেন, সাফল্যের এই প্রবণতা ২০২৪ সালের দ্বিতীয় অর্ধেও ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করে দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের এমডি এবং সিইও, মোহাম্মদ আবু জাফর, ২০২৪ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরো এগিয়ে নিতে টেকসই প্রবৃদ্ধি এবং কমপ্লায়েন্স সেবা প্রদানে সবাইকে আহবান জানান।

সম্মেলনে অংশগ্রহনকারী সকল শাখা প্রধান, আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, ২০২৪ সালের প্রথম অর্ধ বছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ