মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
কর্পোরেট সংবাদ

প্রিয়শপ ঘুরে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম এবং বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের নানান কার্যক্রম পরিদর্শন করে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম। এসময় তিনি প্রিয়শপ টিমের সাথে দেখা করেন, প্রিয়শপের বিভিন্ন হাব পরিদর্শন করার পাশাপাশি গ্রাহক এবং সরবরাহকারীদের সাথেও দেখা করেন।

জিএফআর ফান্ড বাংলাদেশি বাজারের গতিশীলতা এবং সম্ভাবনার দিকে নজর দিতে আগ্রহী। সফরের সময় তিনি প্রিয়শপের নেতৃত্বাধীন দলের সাথে কোম্পানির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জিএফআর ফান্ডের প্রতিনিধি প্রিয়শপের ফুলফিলমেন্ট সেন্টার পরিদর্শন করেন। তিনি গ্রাহকদের সাথেও মতবিনিময় করেন।

প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “জিএফআর ফান্ডের প্রতিনিধির প্রিয়শপ পরিদর্শনে, কার্যক্রম পর্যালোচনায় এবং বাংলাদেশ বাজারের সম্ভাবনা তার সাথে সরাসরি শেয়ার করতে পেরে আমরা আনন্দিত। তার এই সফর দেশিয় বাজারের প্রবল সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়।”

Imported from WordPress: image-12.png

প্রিয়শপের প্রশংসা করে জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম বলেন, “আমাদের বাংলাদেশ সফর অবিশ্বাস্য ছিল। নিজেদের চোখে প্রিয়শপের কার্যক্রম দেখে অনেক ভালো লাগছে। এমবেডেড ফাইন্যান্সের মাধ্যমে সাপ্লাই চেইনে বিপ্লব ঘটানোর এই যাত্রায় প্রিয়শপের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরো বলেন, “আমাদের বাংলাদেশ সফর এখানকার বাজারের সুযোগগুলো সরাসরি দেখার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে সফল ছিল। এছাড়াও অর্থনীতিতে প্রিয়শপের ভূমিকা, এমবেডেড ফাইন্যান্সের মাধ্যমে সাপ্লাই চেইনে বিপ্লব ঘটানোর পাশাপাশি এবং ক্ষুদ্র-ব্যবসায়ীদের জীবন মান উন্নত ও ক্ষমতায়ন করতে সহায়তা করার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।”

জিএফআর ফান্ড ভারত, আফ্রিকা এবং বাংলাদেশের মতো উদীয়মান বাজারগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বেশ আগ্রহ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো-ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল জিএফআর ফান্ড উদীয়মান বাজারে প্রাথমিক পর্যায়ের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। উদ্ভাবন এবং বৃদ্ধির উপর কৌশলগত ফোকাস করে জিএফআর ফান্ড দূরদর্শি সকল উদ্যোক্তা ও তাদের কোম্পানিকে বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা করে থাকে।

প্রিয়শপের এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০ কোটি মানুষকে সেবা দিবে। ইতোমধ্যেই ২০০+ ব্র্যান্ড এবং সরবরাহকারীকে তাদের সাপ্লাই চেইন প্রক্রিয়া সহজ করে ৬৩ হাজার এমএসএমই এর সাথে সংযোগ স্থাপনে সহায়তা করেছে প্রিয়শপ!

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত