বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আন্তর্জাতিক এমএসএমই দিবস পালন করল আইআইডিএফসি

কর্পোরেট ডেস্ক: আইআইডিএফসি’র প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোতে বৃহস্পতিবার (২৭ জুন) “এসএমই উদ্যোগে সমৃদ্ধ দেশ, স্মার্ট অর্থনীতির বাংলাদেশ” শীর্ষক স্লোগানকে সামনে রেখে গ্রাহকদের নিয়ে ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস’ পালিত হয়েছে।

প্রধান কার্যালয়ের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআইডিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং বিএলএফসিএ’র চেয়ারম্যান জনাব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন একটি এসএমই প্রকল্প খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। যার মাধ্যমে এখন থেকে এসএমই খাতের গ্রাহকেরা বিভিন্ন পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব পাবেন ও বাড়তি সুবিধা ভোগ করতে পারবেন।

এছাড়াও আইআইডিএফসি পিএলসির সকল শাখা অফিসগুলোতে গ্রাহকদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ