বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

নিটল ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ২৭ই জুন, ২০২৪ইং তারিখে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট জনাব এ কে এম মনিরুল হক। তিনি কোম্পানীর বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। সভায় কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মোঃ মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মোঃ মামুনুর রশিদ এফসিএমএ ও মোঃ সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ মিজানুর রহমান এফসিএস। সভায় ২০২৩ সালের বিনিয়োগকারীদের জন্য ১০.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ