বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

“ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ ও অধিগ্রহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর রিসার্চ এন্ড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত “ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ ও অধিগ্রহণ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা রবিবার (২২ জুন) বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ইউনিয়ন ব্যাংক এর ভাইস-চেয়্যারম্যান লেফট্যানেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ও যমুনা ব্যাংক পিএলসি এর অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, মিউচুযাল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ ফরিদউদ্দিন আহমেদ।

কর্মশালায় ১১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান এর ২৮ জন মধ্যম পর্যায়ের নির্বাহী অংশগ্রহন করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ