বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ব্যবসায় সম্প্রসারণে কক্সবাজার-ময়মনসিংহে প্রিয়শপের হাব চালু

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ তাদের ব্যবসায় সম্প্রসারণে কক্সবাজার-ময়মনসিংহসহ সারাদেশে বেশ কয়েকটি হাব চালু করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ের মান উন্নয়নে প্রিয়শপ তাদের হাবের পরিধি বাড়িয়েছে।

প্রিয়শপের নতুন হাব দনিয়া, কক্সবাজার, কল্যাণপুর, ময়মনসিংহ, মান্দা, শরীয়তপুর, খিলগাঁও এবং গাজীপুরসহ ১৯টি এলাকায় অপারেশনাল সেবা দিয়ে যাচ্ছে।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, “এই হাব সম্প্রসারণ আমাদের বিভিন্ন ধরনের এফএমসিজিতে সহজে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে এবং কক্সবাজারসহ বিভিন্ন এলাকার এমএসএমই সেক্টরের উন্নয়নে অবদান রাখবে।”

image-59

দেশি-বিদেশি মিলিয়ে প্রিয়শপের সাথে ইউনিলিভার, ম্যারিকো, এসিআই, আকিজ, সান সিটি, আদানি উইলমার লিমিটেড, পুষ্টি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মতো প্রতিষ্ঠিত ২০০টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। বর্তমানে প্রিয়শপ প্ল্যাটফর্মে যুক্ত আছে ৭০ হাজারেরও বেশি রিটেইলার।

প্রিয়শপের এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০০ মিলিয়ন মানুষকে সেবা দিবে। এই কোম্পানি ইতোমধ্যেই ২০০+ ব্র্যান্ড এবং সরবরাহকারীকে তাদের সাপ্লাই চেইন প্রক্রিয়া সহজ করে ৭০ হাজার এমএসএমই-এর সাথে সংযোগ স্থাপনে সহায়তা করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ