বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of People's Leasing and Financial Services Ltd. জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বিএফআইইউয়ের প্রতিবেদন - শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকা অবরুদ্ধ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত আইসিএসবি কর্তৃক ‘অর্থ আইন ২০২৬’ শীর্ষক সিপিডি আয়োজিত সংসদে শিক্ষামন্ত্রী - প্রতিকূল আবহাওয়ায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সংসদে প্রধানমন্ত্রী - বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার ভালুকায় দলিল লেখক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ ঘোষণা প্রথমবার একসঙ্গে আরিফিন শুভ-কেয়া পায়েল
advertisement
কর্পোরেট

পুত্রা বিজনেস স্কুল (পিবিএস) বাংলাদেশ নেটওয়ার্ক মিট ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পুত্রা বিজনেস স্কুল (পিবিএস) এবং এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেড যৌথভাবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর, ২০২৩) পিবিএস বাংলাদেশ নেটওয়ার্ক ইভেন্ট এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার মান্যবর মিস হাজনাহ মোঃ হাশিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পুত্রা বিজনেস স্কুলের প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক ডঃ আজমাওয়ানি এবিডি রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা, এবং পুত্রা বিজনেস স্কুলের প্রফেসর ড. হুয়াম হোন টাট, ডিরেক্টর, রিসার্চ প্রোগ্রামস, প্রফেসর দাতুক ড. এম নাসির শামসুদ্দিন, সিনেট সদস্য, মিস সিতি বাদারনি হাসান, ডিরেক্টর, মার্কেটিং ও কর্পোরেট কমিউনিকেশনস এবং মিস নুর হায়াতি এবিডি রাজাক, ম্যানেজার, ইন্টারন্যাশনাল লার্নিং লিয়াজোন।

হাইকমিশনার মিস হাজনা মোঃ হাসিম তার বক্তব্যে পিবিএস এবং এডুক্যানের এই যৌথ আয়োজনের
প্রশংসা করেন এবং তিনি বিশ্বাস করেন যে, এই যৌথ আয়োজন বাংলাদেশি মেধাবী তরুণ শিক্ষার্থীদের পিবিএস থেকে পিএচডি ডিগ্রি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এছাড়াও তিনি মালয়েশিয়ান শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মান সম্পন্ন বলে উল্লেখ করেছেন। প্রফেসর ডঃ আজমাওয়ানি এবিডি রহমান বিভিন্ন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা বাংলাদেশীদের গুণগতমান এবং সফলতার ভূয়সী প্রসংশা করেছেন।

স্বাগত ভাষণে শাহীন রেজা উল্লেখ করেন যে পিবিএস এবং এডুক্যানের এই যৌথ উদ্যোগ
বাংলাদেশি আগ্রহী শিক্ষার্থীদের এশিয়ার প্রথম সারির এবং এএসিএসবি অনুমোদিত বিজনেস স্কুল
পিবিএস থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের দ্বার খুলে দিয়েছে।

পিবিএস পরিচিতিঃ

পুত্রা বিজনেস স্কুল (পিবিএস) এশিয়ার অন্যতম শীর্ষ এবং এএসিএসবি অনুমোদিত বিজনেজ স্কুল, ইউনিভারসিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) এ অবস্থিত।

লক্ষ্য এবং উদ্দেশ্য:
* বিজনেস সম্প্রদায়ের প্রয়োজন মেটাতে সক্ষম এই ধরনের বিজনেস শিক্ষার্থী তৈরি করতে
এবং বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম এই ধরনের চিন্তাশীল এবং
সামাজিক দায়িত্বশীল কর্ণধারদের উন্নয়ন ঘটাতে;
* সম্মানিত এবং উল্লেখিত বিশেষজ্ঞদের সাথে সঠিকভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে
যথোপযুক্ত জ্ঞানের অগ্রগতিতে অবদান রাখা;
* ইন্ডাস্ট্রি এবং কমিউনিটির সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরিতে সবার কাছে গ্রহণযোগ্য
হিসেবে তৈরি করা।

পুত্রা বিজনেস স্কুল (পিবিএস) এর পিএইচডি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
https://putrabusinessschool.edu.my/

এ্যডুক্যান ইন্টারন্যাশানালঃ
এ্ডুক্যান ইন্টান্যাশানাল লিমিটেড বাংলাদেশি আগ্রহী শিক্ষারথীদের, শিক্ষকদের এবং শিক্ষা উদ্যোক্তাদের
আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা সেবা প্রদানকারী একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান।

এডুক্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পিবিএস-এর একটি
গর্বিত সহযোগী হিসেবে কাজ করে। এটি ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজের আওতাধীন, ক্যামব্রিজ ইংলিশের
অনুমোদিত পরীক্ষা কেন্দ্র এবং ওইটি এর (অকুপেশনাল ইংলিশ টেস্ট মূলত স্বাস্থ্যসেবা পেশাজীবি যারা
বিশ্বব্যাপী উচ্চ শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য আগ্রহী) অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র।

এ্যডুক্যান ইন্টারন্যাশনাল সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.educan-international.com

সর্বশেষ পাওয়া সংবাদ