শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সচিব বিভাগের পরিচালক এস এম রেজাউল করিম সম্প্রতি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তাকে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এস এম রেজাউল করিম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ব্যাংকের নয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (প্রেষণে), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্টে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ, চট্টগ্রাম অফিস, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং সচিব বিভাগে মহাব্যবস্থাপক (পরিচালক) পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই দারুস সালাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, চীন, পাকিস্তান, সুইডেনে অনুষ্ঠিত ব্যাংক পরিদর্শন, সভা, সেমিনার, ওয়ার্কশপ, এক্সপোজার ভিজিটে অংশ নেন।

এস এম রেজাউল করিম বগুড়া শহরের লতিফপুর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ