শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
কর্পোরেট

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আশিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান গত ১ জানুয়ারি পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বিশ্বব্যাংক অর্থায়িত প্রকল্প-সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থা আয়োজিত প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, ফরেন অ্যাসেট ও রিজার্ভ ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, টিওটি, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।

এছাড়া আশিকুর রহমান বাংলাদেশ সরকারের ‘এটুআই’ প্রজেক্ট কর্তৃক পরিচালিত ‘ইনোভেশন ইন পাবলিক সার্ভিসেস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সময় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চলতি বছরের ৪ জানুয়ারি প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টে পরিচালক পদে যোগদান করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ