বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

কৃষি খাতে স্বল্প সুদে ঋণ প্রদানের জন্য ইউসিবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে দুর্বল সরবরাহ ব্যবস্থার কারণে বিভিন্ন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির উপর জাতীয়ভাবে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে কৃষি খাতে স্বল্প সুদ হারে ঋণ প্রবাহ বজায় রাখার জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৪ শতাংশ সুদ হারে দেশের প্রান্তিক কৃষকের মাঝে কৃষি ঋণ প্রদান করবে।

এ স্কিম বাস্তবায়নের জন্য সম্প্রতি ইউসিবি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক (এসিডি) মোঃ আবুল কালাম আজাদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ইউসিবির এসভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান মোঃ মহসিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ