সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ৭ জানুয়ারি সাগরকন্যা কুয়াকাটায় শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুবউল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভুইয়া। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। ব্যবসায় সম্মেলনে ২০২৩ সালের জন্য ব্যাংকের কর্ম কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম বলেন, বিশ্বব্যাপী নানা প্রতিকূলতার পরেও ২০২২ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করে আমরা আমাদের ব্যাংককে উৎকর্ষের পথে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়। তিনি সকলকে এ প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম তাঁর বক্তব্যে বলেন, গত বছর আমরা ৭টি নতুন জোন, ৯টি শাখা, ৫২টি উপশাখা এবং ১২৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলেছি। চলতি বছরের শুরুতেই ১১টি নতুন উপশাখা খোলা হয়েছে এবং শীঘ্রই আরও ১৫ টি এজেন্ট আউটলেট খোলা হবে। আমরা আমাদের এই অগ্রযাত্রা ইনশাআল্লাহ এবছরও রাখতে পারব।

সর্বশেষ পাওয়া সংবাদ