রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
কর্পোরেট সংবাদ

ড্রাইভারদের জন্য এসআইবিএল নিয়ে এলো “এসআইবিএল ড্রাইভার ডিপোজিট স্কিম”


নিজস্ব প্রতিবেদক : ড্রাইভিং পেশাজীবিদের নিজের একটি গাড়ির লালিত স্বপ্ন পূরণে এগিয়ে এলো সোশ্যাল ইসলামী ব্যাংক। বাংলাদেশে সোশ্যাল ইসলামী ব্যাংকই প্রথম ড্রাইভিং পেশায় যুক্তদের জন্য “এসআইবিএল ড্রাইভার ডিপোজিট স্কিম” নামে নতুন এই সঞ্চয়ী স্কিম চালু করলো। ১৪ মে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম নতুন এই সঞ্চয়ী স্কিমটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, জনাব আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জনাব জয়নাল আবেদীন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। তাই মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখেই এসআইবিএল তার সেবাপণ্য প্রবর্তন করে। তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে আমরা হকার পেশায় যুক্তদের জন্য চালু করেছিলাম এসআইবিএল হকার্স ডিপোজিট ও ব্যবসা উন্নয়ন স্কিম। এবার ড্রাইভিং পেশায় যুক্তদের জন্য চালু হলো “এসআইবিএল ড্রাইভার ডিপোজিট স্কিম”, এর ফলে আজ যিনি ড্রাইভিং পেশায় আছেন, তিনিই একদিন গাড়ির মালিক হতে পারবেন এই স্কীমের আওতায় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে। এছাড়া এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাও তিনি পাবেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা