রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি
কর্পোরেট সংবাদ

পদ্মা ব্যাংকের এলিফ্যান্ট রোড উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

কর্পোরেট ডেস্ক : রাজধানী ঢাকার ব্যস্ত এলাকা এলিফ্যান্ট রোড ও এর আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এলিফ্যান্ট রোড উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। কাজী নজরুল ইসলাম এভিনিউ শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। এ নিয়ে পদ্মা ব্যাংকের ষষ্ঠ উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল।

এই উপ-শাখায় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

বুধবার (১০ মে) এলিফ্যান্ট রোড উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। উপস্থিত গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পদ্মা ব্যাংক সবসময় গ্রাহক সেবার মানকে গুরুত্ব দিয়েছে এবং মানোন্নয়ে সচেষ্ট থেকেছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে এলিফ্যান্ড রোড উপশাখাটি উদ্বোধন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এলিফ্যান্ড রোড উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ইভিপি এবং হেড অব সেন্ট্রালাইজড এন্ড ইন্টিগ্রেটেড ট্রেড সার্ভিস ডিভিশন মো. মনির হোসেন, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডস সায়ন্তনী ত্বিষা -সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরকারী সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা এবং ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি