রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি
কর্পোরেট সংবাদ

পদ্মা ব্যাংকে “ব্যামেলকো কনফারেন্স-২০২৩” অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : পদ্মা ব্যাংক প্রথমবারের মত শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো) সম্মেলন আয়োজন করেছে।

শনিবার (০৬ মে) ঢাকার গুলশানস্থ পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে দিনব্যাপী “ব্যামেলকো কনফারেন্স-২০২৩” শীর্ষক এই আড়ম্বরপূর্ণ আয়োজনে ব্যাংকের সকল শাখার ব্যামেলকোবৃন্দ, উপ-শাখাসমূহের অ্যামেলকোগণ, কর্পোরেট প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানগণ, ব্যাংকের এএমএল ও সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন সহ সর্বমোট ১২০ জন অংশগ্রহণ করেন।

সন্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান মোঃ মাসুদ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর স্বাগত বক্তব্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন এবং সংশ্লিষ্ট ঝুৃঁকি ব্যবস্থাপনা ও প্রশমনে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে পদ্মা ব্যাংকের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

Imported from WordPress: image-25.png

প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ এর প্রধান মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা, আইনী কাঠামোর যথাযথ প্রয়োগের গুরুত্ব উল্লেখপূর্বক সবাইকে যার যার জায়গায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

সন্মেলনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের উপর চারটি বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। সেশন চারটি পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী এবং উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম। সর্বশেষে প্রশ্নোত্তর পর্ব ও ক্যামেলকো এর ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সন্মেলনটির সমাপ্তি টানা হয়।

এই সম্পর্কিত আরো

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি