রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান পরিবার বলছে অন্যায়: - নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সদ্য সমাপ্ত ২০২২ সালের জন্য ১৫% লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২% নগদ ও ৩% বোনাস। ৩০ এপ্রিল, ২০২৩ রবিবার অনুষ্ঠিত পরিচালক পর্ষদের ৩৮৬ তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৬ আগস্ট, ২০২৩ ব্যাংকের ২৮তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) এর তারিখ এবং ১২ জুন, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। বিএসইসি এবং এজিএম-এর অনুমোদন সাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য উক্ত ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আলহাজ্ব নাজমুল আহসান খালেদ, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, এম কামাল উদ্দিন চৌধুরী, মোঃ আব্দুল হামিদ মিঞা এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের এসএভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁক্ষাসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

পরিবার বলছে অন্যায়: নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান