সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা শিল্পাঞ্চলের নিরাপত্তায় রাজধানীসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়টার্সের প্রতিবেদন - নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা ২০২৯ সালে মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানুয়ারিতে প্রথম ধাপে ১ হাজার ইউপিতে নির্বাচন: ইসি সচিব বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
advertisement
কর্পোরেট

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জনাব মোঃ সাইদুল ইসলাম গত ২৭ এপ্রিল ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত যমুনা ব্যাংক লিমিটেড-এর ৪২২তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ০১ (এক) বছরের জন্য যমুনা ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

জনাব ইসলাম নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। ২০১০ সালে তিনি দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ, ফেবিয়ান গ্রুপে যোগদান করেন। বর্তমানে তিনি ফেবিয়ান গ্রুপের ফেবিয়ান ইন্ডাস্ট্রিজ লিঃ, ফেবিয়ান থ্রেড লিঃ, ফেবিয়ান মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ, ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক এবং ফ্রক্স মিডিয়া লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইকো এ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল্স কোম্পানি লিঃ এর চেয়ারম্যান।

জনাব ইসলাম ১৯৮১ সালে কুমিল্লার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম-এর জ্যেষ্ঠ পুত্র।

জনাব ইসলাম যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ