সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা শিল্পাঞ্চলের নিরাপত্তায় রাজধানীসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়টার্সের প্রতিবেদন - নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা ২০২৯ সালে মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানুয়ারিতে প্রথম ধাপে ১ হাজার ইউপিতে নির্বাচন: ইসি সচিব বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
advertisement
কর্পোরেট

বৃহত্তর খুলনা সমিতির ঈদ পুনর্মিলনী

জাকির হোসেন আজাদী: বৃহত্তর খুলনা সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৩ এপ্রিল ২০২৩) বৃহত্তর খুলনা সমিতি ঢাকার উদ্যোগে সমিতির কার্যালয় সুন্দরবন ভবন, ৭/৩/এ বড়বাগ, মিরপুর-২, ঢাকায় বিকাল ৫ ঘটিকায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাস্থ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের যে সকল সম্মানিত সদস্য এবার ঢাকায় ঈদ করেছেন তাদের মধ্যে অনেকেই উক্ত অনুষ্ঠানে মিলিত হয়ে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজাসহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে সাবেক সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী সদস্য কাজী সিদ্দিকুর রহমান, মাহাতাব হোসেন মনি, মো: মনির হোসেন, সমিতির জীবন সদস্য গুহ উত্তম কুমার, দিলীপ কুমার অধিকারী, ওয়ালিউল ইসলাম মুকুল প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেখ মোয়াজ্জেম হোসেন, কাজী সিদ্দকুর রহমান, দিলীপ কুমার অধিকারী, মাহাতাব হোসেন মনি প্রমুখ। বক্তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এদিন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাহবুবা বানু সমিতির জীবন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন। উপস্থিত সদস্যরা তাকে ধন্যবাদ জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ