মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের গৃহঋণ সুবিধা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

গত ২৯ ডিসেম্বর ২০২২ (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এর ফলে স্থায়ী সরকারি কর্মকর্তারা ভবন নির্মাণ, প্রস্তুতকৃত ফ্ল্যাট বা বাড়ি কিনতে বা গ্রুপ কন্সট্রাকশনের জন্য গৃহঋণ নিতে সক্ষম হবেন। গৃহঋণের সীমা হবে ২০ লক্ষ টাকা থেকে ৭৫ লক্ষ টাকার মধ্যে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল আফরোজা, উপসচিব নাজনীন সুলতানা ও সিনিয়র সহকারী সচিব মোঃ শাহিন রেজা, এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব লেন্ডিং মনিরুল ইসলাম রনি, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স অ্যান্ড রিজিওনাল হেড আলী তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ