সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

যমুনা ব্যাংক লিমিটেড এর ঢাকায় “জিগাতলা উপশাখা” ও “কালসী উপশাখা” শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড ঢাকায় “জিগাতলা উপশাখা” ও “কালসী উপশাখা” উদ্বোধন করে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, নিকটস্থ শাখাসমুহের শাখা-প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুলসংখ্যক গ্রাহকবৃন্দ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ