মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
কর্পোরেট

ন্যাশনাল টি কোম্পানির পরিবর্তিত ক্যাটাগরী ‘বি’

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড (এনটিসি) ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদেরকে দেয়ার সম্মতির ভিত্তিতে কোম্পানিটির ক্যাটাগরী নির্ধারন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই কর্তৃক কোম্পানীটির ক্যাটাগরী নির্ধারিত হয়েছে এ’থেকে ‘বি’তে।

সমাপ্ত হিসেব বছর, জুন ২০২১-২০২২ এ কোম্পানিটি ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা পূর্ববর্তী হিসেব বছর ২০২০-২০২১ থেকে ২.৫ শতাংশ হ্রাসকৃত।

২৯ শে ডিসেম্বর থেকে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড (এনটিসি) বর্তমানে প্রদত্ত ‘বি’ ক্যাটাগরী নিয়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) পহেলা জানুয়ারী থেকে শেয়ার বাজারে লেনদেন শুরু করবে।

গত বৃহস্পতিবার, বার্ষিক সাধারন পর্ষদ সভায় সকল শেয়ার হোল্ডালদের জন্য এ সিদ্ধান্ত দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ।

সমাপ্ত জুন ২০২০-২১ হিসেব বছরে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের (এনটিসি) প্রতিটি শেয়ারের আয় (ইপিএস) এ ক্ষতি হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা। উল্লেক্ষিত ২০২০-২১ হিসেব বছরে কোম্পানীটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের দিয়েছে ।

পূর্বের ২০১৯-২০ হিসেব বছরে কোম্পানীটি শেয়ার প্রতি ক্ষতি হয়েছে ৫৫ টাকা ৭১ পয়সা। তথাপি, ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসেব বছরে কোম্পানীটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের সাথে শেয়ার করেছে।

সমাপ্ত হিসেব বছর ২০১৮-২০১৯ এ শেয়ার হোল্ডারদের ২২ শত্যাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
ঠিক তার পূর্বের বছরেও ২২ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ার হোল্ডাররা।

২৬ শে ডিসেম্বর কোম্পানিটির ”এ-” ও দীর্ঘ মেয়াদে ”এস টি-২” ক্রেডিট রেটিং হয়েছে।

ন্যাশনাল টি কোম্পানি পরিশোধিত মূলধন ৬.৬ কোটি টাকা এবং রিজার্ভে আছে ৪৯ কোটি দুই লক্ষ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫ কোটি ও ৬৬ লক্ষ শেয়ার সংখ্যা নিয়ে ১৯৭৯ সাল থেকে পুঁজি বাজারে শেয়ার লেনদেন করছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ