বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে অভিনন্দন - একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার : বাণিজ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে ২ হাজারেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/স্টেন্টিং সম্পন্ন
advertisement
কর্পোরেট

ইমাজিন প্রপার্টিজে ওরাকল নেটস্যুটের সফল বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম

কর্পোরেট ডেস্ক : দেশের অন্যতম প্রত্যয়ী ও অগ্রগামী রিয়েল এস্টেট কোম্পানি ইমাজিন প্রপার্টিজ লিমিটেডের অপারেশনাল এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে চুক্তি অনুযায়ী স্বয়ংক্রিয় করতে ওরাকল নেটস্যুটের (ইআরপি) সফল বাস্তবায়ন করেছে ট্যানগ্রাম টেক সল্যুশন্স লিমিটেড। বাংলাদেশে ওরাকল নেটস্যুট সল্যুশন্সের একমাত্র পার্টনার ট্যানগ্রাম।

গত বছর মে মাসে রিয়েল এস্টেট কোম্পানি ইমাজিন প্রপার্টিজ লিমিটেড তাদের সব অপারেশনাল এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলো স্বয়ংক্রিয় করতে ওরাকল নেটস্যুট (ইআরপি) বাস্তবায়নে ট্যানগ্রাম টেক সল্যুশন্স এর সাথে গত ২২ মার্চ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ট্যানগ্রাম টেক সল্যুশন্স ইমাজিন প্রপার্টিজ ওরাকল নেটস্যুটের (ইআরপি) সফল বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে।

এ সময় ট্যানগ্রাম টেক সল্যুশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দায়েম খন্দকার, ইমাজিন প্রপার্টিজের চেয়ারম্যান এম কবিরউজ্জামান ইয়াকুব, ব্যবস্থাপনা পরিচালক লায়েক আলী চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এম কবিরউজ্জামান ইয়াকুব বলেন, “আমরা এবং আমার কোম্পানির ব্যবহারকারীরা ট্যানগ্রাম টেক সল্যুশন্স দ্বারা বাস্তবায়নকৃত ইআরপি সল্যুশন্সটি (UAT) সিস্টেমটি পর্যালোচনার সময় দেখেছি, আমার টিম বিভিন্ন ব্যবসায়িক প্রক্রিয়া, কর্মপ্রবাহ, তথ্য আদান-প্রদানের বিষয়গুলো সুস্পষ্টভাবে বুঝে নিয়েছেন। ট্যানগ্রাম ও আমার টিমের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া দেখে আমি বিস্মিত। এজন্য ট্যানগ্রামকে ধন্যবাদ।”

ট্যানগ্রাম টেক সল্যুশন্স লিমিটেডের ওরাকল নেটস্যুট তাদের নিজস্ব টিম নিয়েই সফটওয়্যারের উন্নয়ন ও বিকাশ এবং বাস্তবায়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির জন্য নিবেদিত তরুণদের একটি দল নেটস্যুট ইআরপি সম্পর্কে বিস্তর জ্ঞান রাখেন এবং এ বিষয়ে দারুণ কাজ করে চলেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ