মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
কর্পোরেট

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটসংলগ্ন নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুরের কেশবপুর এলাকার মৃত জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুরের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই এলাকার মুনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই লাইনে দুটি ট্রেন আসছিল। একটি ট্রেনের হর্ন শুনে তারা পাশের লাইনে যায়। কিন্তু তারা জানতো না ওই লাইনেও ট্রেন আসছে। মুহূর্তেই ওই ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ