মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২০ ও ২০২১ পাচ্ছেন ৩ জন


নিজস্ব প্রতিবেদক : আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২০-এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২১-এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান।

মশিউল আলম তাঁর ‘দুধ’ শিরোনামের সমকালীন গল্পের বই, আমিনুল ইসলাম তাঁর ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ শিরোনামের প্রবন্ধ সাহিত্যমূলক বই এবং স্বকৃত নোমান তাঁর ‘উজান বাঁশি’ শিরোনামের উপন্যাসের জন্য নির্বাচিত হয়েছেন। শীঘ্রই আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রত্যেক সেরা লেখককে পুরস্কারের অর্থ ৫ (পাঁচ) লক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে। এ প্রসঙ্গে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, “আইএফআইসি’র একটা সাংস্কৃতিক ভিত্তি ভূমি আছে। আইএফআইসি বিশ্বাস করে, এ দেশের যা কিছু দেশপ্রেমজনিত, মঙ্গলজনিত, সাধারণমানুষের জন্য কল্যাণজনিত, তার সাথে আইএফআইসি’র সংশ্লিষ্টতা একটি দায়বদ্ধতার মতোই। সেই ধারাবাহিকতায় এই সাহিত্য পুরস্কারের আয়োজন।”

‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যের সহযাত্রী’- স্লোগান নিয়ে বাংলাভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যকর্মকে উৎসাহিত ও স্বীকৃতি প্রদান করার লক্ষ্যে ২০১১সাল থেকে এই সাহিত্য পুরস্কার প্রদান করে যাচ্ছে আইএফআইসি ব্যাংক।বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী, বাছাইকমিটি ও বিচারকমণ্ডলী প্রতিবছর সেরা দু’টি বই নির্বাচন করে থাকেন।গত এক যুগ ধরে প্রতিবছর লেখক ও সাহিত্যিকদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের এই আয়োজন ইতোমধ্যে কবি, লেখক-সাহিত্যিক ও পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং সকলের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা লাভ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ